Tuesday, March 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিখেলাপি ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট দুই কিস্তিতে পরিশোধের সুযোগ

খেলাপি ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট দুই কিস্তিতে পরিশোধের সুযোগ

অর্থনৈতিক প্রতিবেদক: ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক অবস্থা পুনর্গঠনে নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন ঋণ পুনঃতফসিলের আবেদন করার সময় পুরো ডাউন পেমেন্ট একসঙ্গে জমা দিতে হতো।

এ নিয়ম শিথিল করে ডাউন পেমেন্ট দুই দফায় পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। ফলে আবেদনকারীরা একবারে পুরো অর্থ পরিশোধের চাপ থেকে কিছুটা স্বস্তি পাবেন।

পাশাপাশি নীতি-সহায়তা কমিটির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে সুবিধা বাস্তবায়নে অতিরিক্ত তিন মাস সময়ও দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে।

ঋণ পুনঃতফসিল বা রিস্ট্রাকচারের ক্ষেত্রে ডাউন পেমেন্ট আদায়ে নতুন এ ব্যবস্থা প্রযোজ্য হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এতদিন পুনঃতফসিলের আবেদন করার সময় নির্ধারিত ডাউন পেমেন্ট পুরোপুরি জমা দিতে হতো।

এখন গ্রাহক আবেদনের সঙ্গে নির্ধারিত ডাউন পেমেন্টের ৫০ শতাংশ পরিশোধ করতে পারবেন। অবশিষ্ট ৫০ শতাংশ কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করা যাবে।

এ ছাড়া যেসব ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ইতোমধ্যে নীতি-সহায়তা কমিটির অনুমোদন পেয়েছে কিন্তু যৌক্তিক কারণে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত তিন মাস সময় বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments