Monday, March 9, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবিশ্বনাথে ইমাম-মুয়াজ্জিনদেরমধ্যে নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথে ইমাম-মুয়াজ্জিনদেরমধ্যে নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪১টি মসজিদে কর্মরত ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে ‘বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে মাহে রামাদ্বান উপলক্ষে উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর ২টায় রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ট্রাস্টিদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে এলাকার ৪১টি মসজিদের প্রায় প্রায় শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে নগদ ৪লক্ষ ৫০হাজার টাকা বিতরণ করা হয়।

‘বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সিনিয়র ট্রাস্টি মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ‘বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সিনিয়র ট্রাস্টি ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। বক্তব্যে তিনি বলেন, সমাজের আধ্যাত্মিক পথপ্রদর্শক ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে এই আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ এলাকার উন্নয়নে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সমন্বয়কারী নিশীকান্ত পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন, ট্রাস্টি আজিজুর রহমান রুমেলসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments