বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি পোশাকের দোকানের ফিতা কাটতে এসে নজর কেড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এদিন হালকা গোলাপি লেহেঙ্গা পড়ে নজর কাড়েন তিনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় এমনটাই। অনুষ্ঠানে পোশাকের পছন্দ থেকে শুরু করে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন নায়িকা।
নিজের পোশাক নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি সবসময় হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে।
নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করেন এই নায়িকা। বলেন, লেহেঙ্গা পরেছিলাম, রঙ ছিল হালকা। তবে ব্লাউজটি ছিল রঙিন। শাকিব খানের পছন্দে এই পোশাক কি না- এমন প্রশ্নের জবাবে হেসেই উত্তর দেন অপু। বলেন, এটা আমি আসলে জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে সে হয়তো পছন্দ করেছে।
ব্যক্তিগত ব্যবসার প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। নিজের পার্লার ব্যবসা নিয়ে সামাজিক মাধ্যমের নানা আলোচনা ও সমালোচনার জবাবে তিনি জানান, মালিক হিসেবে তিনি পার্লারে গিয়ে নিজে কাউকে ফেসিয়াল করান না বা সরাসরি সার্ভিস দেন না। তবে তার প্রতিষ্ঠানে কয়জন ফেসিয়াল করালেন বা কী হচ্ছে, সে বিষয়ে তিনি পূর্ণ খবর রাখেন।
বাংলাপেইজ/এএসএম



