Wednesday, March 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিদল ও পরিবারের প্রভাবমুক্ত হবে ইসলামী ব্যাংক

দল ও পরিবারের প্রভাবমুক্ত হবে ইসলামী ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক: ইসলামী ব্যাংক আর কোনো দল, গোষ্ঠী বা পরিবারের প্রভাবের অধীনে চলবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি বলেছেন, এখন থেকে ব্যাংকটিকে নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক সবসময় পাশে থাকবে।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকের এর চেয়ারম্যান, বোর্ড সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব বার্তা দেন গভর্নর।

বৈঠকে তিনি বলেন, “একসময় ইসলামী ব্যাংক দেশের অন্যতম ভালো ব্যাংক ছিল, তবে মাঝখানে সুশাসনের ঘাটতি দেখা দেয়। এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসে ব্যাংকটিকে শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহায়তা দেবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার আমলে ব্যাংকটি একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতি অনুগত হয়ে পড়েছিল। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। কোনো দল, গ্রুপ বা পরিবারের হয়ে কাজ করার এখন পথ বন্ধ।”

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments