Homeআজকের শীর্ষ সংবাদবিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামালের পিতার ইন্তেকাল: যুক্তরাজ্য বিএনপির সাবেক...

বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামালের পিতার ইন্তেকাল: যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাজ‍্য প্রবাসী জামাল উদ্দিনের পিতা, পূর্ব কারিকোনা গ্রামের প্রবীণ মুরব্বি সুরুজ আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন।

প্রবীণ মুরব্বি সুরুজ আলীর মৃত‍্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম।

বাংলাপেইজে প্রেরিত এক শোকবার্তায় জসিম উদ্দিন সেলিম বলেন, মরহুম সুরুজ আলী সাহেব ছিলেন একজন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ ও পরোপকারী মানুষ। তিনি তাঁর জীবনব্যাপী এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং সকলের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

জনাব সেলিম মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments