বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের গোল্ডেন মেম্বার, বিশিস্ট ক্রীড়া সংগঠক ও আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা হুমায়ুন মিয়ার উদ্যোগে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
মাহে রামাদ্বান উপলক্ষ্যে সোমবার (১৭ মার্চ) বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজারস্থ আল-মদিনা হোটেলে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলী, আফজল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বাংলাপেইজ/এএসএম



