বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দফায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরে হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিশ্বনাথ, দেওকলস, দশঘর ইউনিয়ন ও পৌরসভার মোট ৪৫০টি পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমির এইচএম আখতার ফারুকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এছাড়াও বক্তব্য দেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহিদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামিম আহমেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, পৌরসভা জামায়াতের শুরা সদস্য এখলাসুর রহমান, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মাওলানা রফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিনি, ময়দা, সেমাই, সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ ও আলু।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় জামায়াতে ইসলামী সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের ক্ষুদ্র প্রয়াস। সমাজের ধনাঢ্য ব্যক্তিরা এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বাংলাপেইজ/এএসএম



