Wednesday, March 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার দিলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম

বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার দিলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম

বিশ্বনাথ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ঈদ উপহার দিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ আবুল কালাম

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বিশ্বনাথের ৩টি সাংবাদিক সংগঠনের ৪২ জন (বিশ্বনাথ প্রেসক্লাবের ১৯ জন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ১৪ জন ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের ৯ জন) সদস্যকে ঈদ উপহার প্রদান করেন।

স্থানীয় সাংবাদিকদের ৩টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রত্যেক সাংবাদিকদের কাছে ওই ঈদ উপহার পৌঁছানো হয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় বলেন, ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দের মতো সর্বদা সকলের জীবন আনন্দময় থাকুক।

আর পবিত্র রমজান মাসের তাৎপর্য আমাদের প্রত্যেকের জীবনে ধারণ করে আমরা যাতে আগামীর পথ চলতে পারি মহান আল্লাহতালার কাছে সেই প্রার্থনা রইল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments