বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক সময়ে শীলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মধ্যে ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরে হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ করা হয়। ঢেউ টিন বিতরণী অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভ্যাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার সদস্য বিশ্বনাথ পৌরসভা আমীর এইচএম আখতার ফারুক।
এছাড়াও বক্তব্য দেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহিদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামিম আহমেদ মেম্বার , দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, পৌরসভা জামায়াতের শুরা সদস্য এখলাসুর রহমান, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাপেইজ/এএসএম



