Homeআজকের শীর্ষ সংবাদইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে বড় বার্তা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, দুই দেশ চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে। এখন এটি চূড়ান্ত করার কাজ করছেন তারা।

শুক্রবার (১২ জুন) এক্সে এক পোস্টে শেহবাজ লিখেছেন, “পাকিস্তানের পক্ষ থেকে জোরদার মধ্যস্থতা চললেও, একটি মহল শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার জন্য ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন। এসব কুৎসা একপাশে সরিয়ে রেখে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির একটি চূড়ান্ত এবং সর্বসম্মত খসড়া তৈরি হয়েছে। পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান এখন উভয় পক্ষের সাথেই নিবিড়ভাবে কাজ করছে। শান্তি প্রতিষ্ঠার এতো কাছাকাছি আমরা এর আগে কখনো পৌঁছাতে পারিনি।”

ধারণা করা হচ্ছে দখলদার ইসরায়েলকে কুৎসা রটনাকারী হিসেবে ইঙ্গিত করেছেন শেহবাজ। যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির দিকে এগিয়ে গেলেও ইসরায়েল জানিয়েছে, তারা এ চুক্তির অংশ হবে না এবং লেবাননে হামলা বন্ধ করবে না।

কিন্তু ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কোনো চুক্তি হলে এটি সব ফ্রন্টে কার্যকর করতে হবে।

সূত্র: সিএনএন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments