Homeআজকের শীর্ষ সংবাদআফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। দেশটির এক সামরিক আদালতের নির্দেশনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন ব্যবহারের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপের তথ্য দেখা গেছে।

তবে দেশটির মানবাধিকার কর্মীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই পদক্ষেপের ফলে তথ্য পাওয়ার অধিকার আরও সীমিত হয়ে পড়তে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের আদালতের আদেশের ওই নথি দেখতে পেয়েছে।

সেখানে বলা হয়েছে, আগামী ১৬ জুন থেকে বিচারকসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তার স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে।

আদেশে বলা হয়, এই নিয়ম অমান্যকারীদের মুঠোফোন ভেঙে ফেলা হবে এবং তারা আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হবেন। এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তালেবান প্রশাসন কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির সরকারি কর্মচারীরা বলেছেন, এই বিধিনিষেধের কারণে ইতোমধ্যে দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অন্যদিকে অন্তত একটি প্রাদেশিক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে।

সূত্র: রয়টার্স।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments