Homeআজকের শীর্ষ সংবাদচাটুকাররাই বর্তমান সরকারকে ধ্বংসের মুখে ঠেলে দেবে : কর্নেল অলি

চাটুকাররাই বর্তমান সরকারকে ধ্বংসের মুখে ঠেলে দেবে : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বলেছেন, বর্তমান সরকারের আশপাশে থাকা চাটুকারেরাই সরকারকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

তিনি বলেন, ১১ দলীয় জোট সরকারের কোনো ক্ষতি করতে চায় না। বরং সরকারকে সঠিক পথে থাকার পরামর্শ দিচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় জোটের লংমার্চ শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন অলি আহমদ।

অলি আহমদ বলেন, ‘এগারো দলীয় জোটের পক্ষ থেকে আপনার কোনো ভয়ের কারণ নেই, কারণ আমরাই আপনার প্রকৃত বন্ধু। কিন্তু আপনার আশপাশে থাকা চাটুকাররাই আপনাকে এবং আপনার সরকারকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।’

বর্তমান সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, অতীতে অনেক সরকার দেশ পরিচালনা করেছে। কিন্তু কোনো সরকার ক্ষমতায় আসার দুই বা ছয় মাসের মাথায় এমন কথা শোনা যায়নি যে সেই সরকার টিকবে না। অথচ বর্তমান সরকারের ক্ষেত্রে মানুষের মুখে মুখে এমন কথা শোনা যাচ্ছে।

অলি আহমদ বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিকভাবে পঙ্গু ও কোণঠাসা অবস্থায় রয়েছে। নতুন নতুন নোট ছাপিয়ে দেশ চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। ক্ষমতায় আসার আগে ছয় মাসের মধ্যে এক লাখ বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উল্টো এক লাখ মানুষের চাকরি চলে গেছে বলে অভিযোগ করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments