Homeআজকের শীর্ষ সংবাদজাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: ধর্মীয় বক্তা ডাঃ জাকির নায়েককে ভারতে প্রত্যার্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে যাওয়া আনোয়ার সংবাদমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) বলেছেন, তার সঙ্গে মোদি আজ ব্যক্তিগত বৈঠক করেন। এ সময় জাকির নায়েকের বিষয়টি তোলেন। তবে ওই সময় তিনি কী জবাব দিয়েছেন সেটি স্পষ্ট করেননি আনোয়ার।

এনডিটিভির উপস্থাপক এ ব্যাপারে প্রশ্ন করলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তিগত আলোচনায়, অবশ্যই এ নিয়ে আলোচনা হয়। আমরা মনে করি ভারত ও মালয়েশিয়ার সম্পর্ক রক্ষার স্বার্থে আমাদের এ বিষয়টি খুবই গোপন রাখতে হবে। নিজেদের মধ্যে বিশ্বাস ও সম্পর্ক স্থাপনে আমরা বিষয়টিকে (প্রত্যার্পণ) প্রাধান্যের তালিকায় রাখি।”

তবে জাকির নায়েককে প্রত্যার্পণের আগে অবশ্যই মালয়েশিয়াকে আইন ও শাসনের বিষয়টি দেখতে হবে উল্লেখ করে তিনি বলেন, “তাকে ভারতের ফেরত চাওয়ার দাবির সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে। কিন্তু এটি আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। আমাদের আইনের শাসন এবং এই দ্বিপক্ষীয় সম্পর্ককে সম্মান জানাতে হবে।”

নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী বিজেপি সরকারের চাপে পড়ে ২০১৬ সালে নিজ জন্মভূমি ভারত ছাড়তে বাধ্য হন জাকির নায়েক। তিনি বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী নাগরিক হিসেবে দেশটিতে আছেন।

তার বিরুদ্ধে কথিত অর্থপাচার ও ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করে আসছে ভারত। দেশটির সরকার ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির চেষ্টাও করেছিল। কিন্তু অভিযোগের ব্যাপারে কোনো তথ্য প্রমাণ দিতে না পারায় ইন্টারপোল অ্যালার্ট জারির অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments