Homeআজকের শীর্ষ সংবাদবিএনপির স্থায়ী কমিটির বৈঠকডেঙ্গু নিয়ে বিএনপির নতুন কর্মসূচি, শূন্য পদে পদোন্নতির সিদ্ধান্ত

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকডেঙ্গু নিয়ে বিএনপির নতুন কর্মসূচি, শূন্য পদে পদোন্নতির সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সহ সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিয়ে তৈরি করা হবে ওই প্রচারপত্র।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার এবং স্কুল, মাদ্রাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা রাখার জন্য বিন স্থাপনে সচেতনতামূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রিজভী জানান, বৈঠকে নতুন সদস্য হিসেবে তিনি, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও চিকিৎসক ডোনার প্রথমবারের মতো জাতীয় স্থায়ী কমিটির সভায় অংশ নেন। বৈঠকে আগের সভার বিভিন্ন বিষয় নিশ্চিত করার পাশাপাশি যেসব বিষয় মীমাংসিত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ডেঙ্গু পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।

রিজভী বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী সারাদেশের জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে তিনি যেসব কার্যক্রম নিয়েছেন, সেগুলো সঠিকভাবে বাস্তবায়নের বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments