Homeবাংলাদেশদক্ষিণের ১৬ নং ওয়ার্ড: তৃণমূলের সমর্থনে এগিয়ে ওমর ফারুক সায়মন

দক্ষিণের ১৬ নং ওয়ার্ড: তৃণমূলের সমর্থনে এগিয়ে ওমর ফারুক সায়মন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকাকে আরও সুসংগঠিত করতে থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কমিটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজম।

গেল ১৩ সেপ্টেম্বর মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ১৫, ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় এসেছে তৃণমূল থেকে উঠে আসা সৈয়দ ওমর ফারুক সায়মনের নাম। ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কমিটি নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারের তৃণমূল নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চান। তৃণমূলে কথা বলে জানা যায়, ১৬ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সায়মন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আস্থাভাজন তরুণ নেতৃত্ব, শিক্ষিত, সুসংগঠিত নেতাই তাদের চাওয়া।

বৃহত্তর ধানমণ্ডি থানা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ১৬ নং ওয়ার্ড যুবলীগের টানা দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন ওমর ফারুক সায়মন। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত বিভিন্ন সময় মামলা, হামলার ও হয়রানির শিকার হন তিনি।

ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় যেকোনও আন্দোলনে সক্রীয় ভুমিকা পালন করেছেন। করোনা মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়ে নজর কেড়েছেন সায়মন।

২০১৯ সালের ৩০ নভেম্বর আবু আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এর ১ বছর পর ২০২০ সালের ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণে ২৪টি থানা, ৭৫টি ওয়ার্ড এবং ৬৫০টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি করা করা হচ্ছে। কেন্দ্রীয়, মহানগর ও থানা, ওয়ার্ড আওয়ামী লীগসহ স্থানীয় সংসদ সদস্যরা এসব সম্মেলনে উপস্থিত থাকছেন। সবার মতামতের ভিত্তিতেই কমিটিগুলো করা হচ্ছে।

বাংলাপেইজ/এএসএম

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments