আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠেয় কাউন্সিল স্থগিত করেছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
রোববার (৩০ অক্টোবর) জাপার ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
গোলাম মসীহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— ‘সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ আহুত আগামী ২৬ নভেম্বর পার্টির দশম জাতীয় সম্মেলন স্থগিত করা হলো। রোববার সন্ধ্যায় গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যা এরই মধ্যে সম্মেলন সংশ্লিষ্ট সব নেতাকর্মীদের অবহিত করা হয়েছে।’
বাংলাপেইজ/এএসএম



