এবার সংসদে সাত জনের নামে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তারা হলেন- ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত সৈয়দা সাজেদা চৌধুরী, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, জাতীয় সংসদের মহিলা আসন-১৯ এর নির্বাচিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান সহ আরও চার জন।
রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরুর পর এ শোক প্রস্তাব উপস্থাপন হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
শোক প্রস্তাবে স্পিকার বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে হারিয়েছি৷ তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবককে হারালো ৷ আমরা ইতোমধ্যে ব্রিটেনের দীর্ঘমেয়াদী রাজ্যশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ (পূর্ণ নাম-এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি উইন্ডসর)-কে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
বাংলাপেইজ/এএসএম



