Homeবাংলাদেশসারা দেশে রাতের তাপমাত্রা কমার আভাস

সারা দেশে রাতের তাপমাত্রা কমার আভাস

শীতকাল আসচ্ছে। যার কারণে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৩ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।

আগামী দুই দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ায় পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments