Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিস্বর্ণের দাম বাড়লো ১৭৫০ টাকা

স্বর্ণের দাম বাড়লো ১৭৫০ টাকা

আবার সোনার দাম বাড়লো। পাঁচ দিনের ব্যবধানে স্থানীয় বাজারে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী- সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) থেকে নতুন এ মূল্য কার্যকর হবে। এর আগে গত রোববার (১৩ নভেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। এর আগে স্বর্ণের দাম ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠকে মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সইকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা করা হয়েছে।এক হাজার ৬৩৩ টাকা বেড়ে স্বর্ণের দাম হয়েছে ৮০ হাজার ৩৬৫ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বেড়ে হয়েছে ৬৮ হাজার ৯৩৪ টাকা।সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৬৮৭ টাকা করা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments