Homeবাংলাদেশজনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবে: আইনমন্ত্রী

জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করেছিল। পাঁচ বছর পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকার পর আবারও নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবেন।

শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরে পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments