Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদভারত মহাসাগরের উপকূল থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার

ভারত মহাসাগরের উপকূল থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার

ভারত মহাসাগরের ১০৪ জন রোহিঙ্গা নিয়ে পাড়ি দিয়ে শ্রীলংকায় যাওয়ার চেষ্টা করেছিল এই ট্রলার। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে সেটি ৎভারত মহাসাগরে ভাসতে থাকে। পরে সেটি উদ্ধার করেছে শ্রীলংকার নৌবাহিনীর সদস্যরা।

রোববার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার রোহিঙ্গাদের ইতোমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হবে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র গায়ান বিক্রমাসুরিয়া।

রয়টার্সকে নৌবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার (৩ দশমিক ৫ নটিক্যাল মাইল) দূরে ওই ট্রলারটি ভাসতে দেখেন নৌবাহিনীর সদস্যরা। ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল সেটির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌকার লোকজন জানিয়েছে, মিয়ানমারের আরাকানের উপকূল থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল সেটি। মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যায়।’

‘ট্রলারের সব যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ (এই রোহিঙ্গাদের) আদালতে উপস্থাপন করার পর বিচারক পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত দেবেন।’

উদ্ধার এই রোহিঙ্গাদের মধ্যে ৩৯ জন নারী ও ২৩ জন শিশু আছেন। এছাড়া ৮০ বছরের এক বৃদ্ধ, একজন নারী ও তার দুই শিশু অসুস্থ থাকায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান বিক্রমাসুরিয়া।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments