Homeজাতীয়আওয়ামী সরকার কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা দিচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী সরকার কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা দিচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী সরকার সব কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ২০০৪ সালে ব্রিটিশ রাষ্ট্রদূত গিয়েছিলেন সিলেটে। তখন তাকে বোমা মারা হয়েছিল। বিএনপি সরকার ছাড়া অন্য সময়ে কোনো দূতাবাসে বা কূটনীতিকদের ওপর আক্রমণ হয়নি বলেও জানান মন্ত্রী।

রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক। এই ছোটোখাটো ঘটনায় তার প্রভাব পড়বে না।

উল্লেখ্য, গত বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মার্কিন রাষ্ট্রদূত নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গেলে সেখানে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন পিটার হাস। বৈঠকে রাষ্ট্রদূত তার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments