Homeবিনোদনওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন মাহি

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন মাহি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এসে মাহি তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ সাবেক ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া মাহির সঙ্গে তার স্বামী উপস্থিত ছিলেন।

এর আগে বিকাল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকার টিকিট পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের মাহি বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতবো। এই আসনে নৌকাকে এনে দেবো।’

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments