Homeজাতীয়হজের নিবন্ধন শুরু বুধবার 

হজের নিবন্ধন শুরু বুধবার 

চলতি বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাওয়া ব্যক্তিদের নিবন্ধন বুধবার (৮ ফেব্রুয়ারি) শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিবন্ধন করতে হজযাত্রীদের অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। কমপক্ষে হজের দিন থেকে পরবর্তী ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। নিবন্ধন সম্পন্ন করে কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে তাকে শুধু বিমান ভাড়া ও খাবার খরচ হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না।

এ বছর বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজে কোরবানি ছাড়া হজযাত্রীদের খরচ নিধারিত হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এবং সরকারি ব্যবস্থাপনার প্যাকেজে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নিধারণ করা হয়েছে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments