Homeজাতীয়সৌদি আরবে বঙ্গবন্ধুর নামে সড়কের প্রস্তাব মেয়র আতিকের

সৌদি আরবে বঙ্গবন্ধুর নামে সড়কের প্রস্তাব মেয়র আতিকের

সৌদি আরবের রিয়াদে একটি সড়ক বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাব দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একই সঙ্গে ঢাকায় একটি সড়ক সৌদির বাদশাহর নামে নামকরণ করার প্রস্তাব দেন তিনি।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর গুলশানে-২ নগর ভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই প্রস্তাব দেন ডিএনসিসি মেয়র।

সাক্ষাতকালে মেয়র বলেন, দুই সম্পর্ক আরও সুদৃঢ় করতে রিয়াদের একটি সড়কে বঙ্গবন্ধুর নামে ও ঢাকায় একটি শহর সৌদির বাদশাহর নামে নামকরণ করা যেতে পারে।

বৈঠকের শুরুতে ডিএনসিসি মেয়র এবং সৌদি রাষ্ট্রদূত একে অপরকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments