Homeজাতীয়সপ্তাহে এক ঘণ্টা কাজ করলে তিনি বেকার নন : পরিকল্পনামন্ত্রী

সপ্তাহে এক ঘণ্টা কাজ করলে তিনি বেকার নন : পরিকল্পনামন্ত্রী

সপ্তাহে কেউ এক ঘণ্টা কাজ করলে তিনি আর বেকার নন বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’র প্রভিশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

এ সময় মন্ত্রী বলেন, যেসব মায়েরা বাড়িতে হাঁস-মুরগি পালন করেন, তারাও বেকার নন।

এম এ মান্নান বলেন, করোনার সময় ২০ শতাংশ থেকে দারিদ্র্য কমে ১৬ শতাংশ হয়েছে। সরকার বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। আপনারা গভীরে গেলেই বুঝবেন দেশে দারিদ্র্য কমেছে।

প্রসঙ্গত, বিবিএসের প্রতিবেদনে বলা হয়, দেশে এখন বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে। আগে যা ছিল ৪ দশমিক ২ শতাংশ। বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার এবং বেকার নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments