Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়এ বছর পৌনে ১১ লাখ কর্মী বিদেশে গেছেন: সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

এ বছর পৌনে ১১ লাখ কর্মী বিদেশে গেছেন: সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি অর্থবছরের (২০২২-২৩) ১৫ জুন পর্যন্ত ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের জন্য গেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (২৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সরকারি দলের সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, গত অর্থবছরের (২০২১-২২) একই সময়ে (১৫ জুন, ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন বিদেশে গিয়েছিলেন। গত বছরের তুলনায় চলতি অর্থবছরে ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গেছেন।

সরকারী দলের সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমদ জানান, জনশক্তি রফতানির উদ্দেশ্যে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তির পরিকল্পনা রয়েছে।

বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে গত ১৩ জুন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৫২১ বিদেশগামীকে ২ হাজার ৮১ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন ধরনের অভিবাসন ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments