Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকওড়িশায় বরযাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১২

ওড়িশায় বরযাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১২

ভারতের ওড়িশায় একটি বরযাত্রীবাহী বাসের সাথে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১২ জন, আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার ওড়িশার ব্রহ্মপুর এলাকায় ঘটে এ ঘটনা।

এ দিন স্থানীয় সময় রাতে ব্রহ্মপুর তপ্তপনি রোড দিয়ে দিগপহন্ডীর দিকে যাচ্ছিল বরযাত্রীর ওই বাসটি। বাসটি ব্রহ্মপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাস দুটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ১২ জনের মধ্যে ৭ জনই ছিলেন একই পরিবারের।

এই ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনের তরফ থেকে ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments