Homeবিনোদনমা হলেন সানা খান

মা হলেন সানা খান

পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস-সানা খান দম্পতির এটি প্রথম সন্তান। বুধবার (৫ জুলাই) বিকালে ইনস্টাগ্রাম পোস্টে এসব তথ্য জানিয়েছেন সানা খান নিজেই।

আনন্দের খবরটি জানিয়ে সানা খান লিখেছেন— ‘আমরা আমাদের সন্তানের জন্য যেন সেরাটি দিতে পারি। আমাদের চমৎকার এই জার্নিতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের হৃদয়কে তুষ্ট করেছে। বাবা-মা হতে পেরে আমরা গর্বিত।’

২০২০ সালের অক্টোবরে হঠাৎ করেই অভিনয় ও শোবিজ জগত ছেড়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দেন সানা খান। তারপর ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করেন রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত এই তারকা।

‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments