কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: অধ্যক্ষ নেতৃত্বের কারণে আমাদের হাওরাঞ্চলে উন্নয়ন অনেকাংশেই বাঁধা গ্রস্ত হচ্ছে, এবার জননেত্রী শেখ হাসিনার সরকার কোন বিতর্কিত, দুর্নীতিবাজ ও নেতৃত্বে অধ্যক্ষ লোককে মনোনয়ন দেবেনা না। তাই ২০৪১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় ভবিষ্যতের বিনির্মাণের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলে মানুষের সুখে সুখী হন, তাদের দুখে দুঃখী হন। তাই এই হাওরাঞ্চলে মানুষকে সবচেয়ে বেশি ভালবাসেন বলেই তাদের দুর্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে থেকে সুখ দুখের খবর নেন। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারের নৌকাকে বিজয়ী করে ক্ষমতার রেখে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মধ্যবাজারে বিএনপি, জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তির সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কথা গুলো বলেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কোনো বিতর্কিক লোককে আওয়ামীলীগের মনোনয়ন দেবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে সৎ, যোগ্য,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদের্শের নৌকার প্রার্থীকে ভোট দিবেন।
নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিক ধরে রাখতে আহবান জানিয়ে তিনি আরও বলেন, রাজনীতির কবি,অবিসংবাদিত জাতীয়তাবাদী নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হচ্ছে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনা বিকল্প নাই।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল বাসার আপু, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের শুষেন বর্মন, কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংঘটনের সভাপতি হোসাইন শরীফ বিপ্লব, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উত্তর বড়দল ও বাদাঘাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক তাহিরপুর উপজেলা শফিকুল মল্লিক, সাবেক নেতা কাজী ফরহাদ, জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোহাম্মদ আলীসহ আ,লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।



