Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাঅভিষেকে প্রথম স্পর্শেই গোল, বার্সার স্বস্তির জয়

অভিষেকে প্রথম স্পর্শেই গোল, বার্সার স্বস্তির জয়

অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে বল দখলে আধিপত্য বিস্তার করেও জাল কাঁপাতে পারছিল না বার্সেলোনা। শেষ দিকে তাদের কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন অভিষেকে বদলি হয়ে খেলতে নামা ১৭ বছর বয়সী মার্ক গিইউ। তরুণ এই ফরোয়ার্ডের গোলেই বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।

আগের ম্যাচের ড্রয়ের ধাক্কা সামলে জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। কিন্তু গোলের জন্য হাসফাঁস করছিল তারা। ফলে মার্ক গিইউর গোলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ল জাভি হার্নান্দেজের দল।

৮০তম মিনিটে ব্যবধান গড়ে দেন গিইউ। ফেরমিন লোপেসের বদলি নামার পরপরই মহামূল্যবান গোলটি করেন তরুণ এ ফরোয়ার্ড।

এই জয়ের পর ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৩ এ উঠে এসেছে বার্সেলোনা। ২৫ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রেয়াল মাদ্রিদ এবং দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments