লন্ডন অফিস: দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন। এরই মধ্যে নির্বাচন নিয়ে দেশে-বিদেশে চলছে নানা আলোচনা- সমালোচনা। তারপরও বসে নেই সরকার এবং শরিক দল গুলো। এরই মধ্যে বর্জনের ডাক দিয়ে মাঠে রয়েছে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনীতিক দল, তাদের সাথে নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন নিখোঁজ সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী। বাংলাপেইজে পাঠানো এক বিবৃতিতে তিনি নির্বাচন বর্জনের ডাক দিয়ে যা বলেছেন তা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
“বিসমিল্লাহির রাহমানির রাহিম” আসসালামু আলাইকুম l সম্মানিত বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ তথা সিলেটবাসী, আসসালামু আলাইকুম l বাংলাদেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে l ন্যায় বিচার, মানবতা, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সমস্ত কিছুই এখানে আজ লাঞ্ছিত, উপেক্ষিত l মানুষ দিশেহারা, গোটা জাতি কারারুদ্ধ,গুম অবরুদ্ধ l এমত অবস্থায় আগামী ৭ ই জানুয়ারি নির্বাচন নামক প্রহসনের একটা সার্কাস অনুষ্ঠিত হতে যাচ্ছে l আমি এই অঞ্চলের সকল পেশার জনগণের কাছে মা- ভাই-বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিনম্র আবেদন করছি , মহান সৃষ্টিকর্তার দোহাই দিয়ে অনুরোধ করছি , দয়া করে আপনারা এই প্রহসনের সার্কাসে নিজেদেরকে সম্পৃক্ত করে কলুষিত করবেন না l আপনারা এই প্রহসনের নির্বাচন সার্কাস বর্জন করুন, ভোটকেন্দ্র যেতে বিরত থাকুন l মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে এবং অন্যায়কে যে সহায়তা করে সে সমভাবে দোষী l তাই আপনারা সহজ-সরল নিষ্পাপ মানুষেরা এই সমস্ত দোষের ভাগীদার হতে নিজেদেরকে সম্পৃক্ত করতে বিরত থাকুন l
একজন মজলুম নিখোঁজ ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনাদের প্রিয় সন্তান এম ইলিয়াস আলী’র প্রিয় সিলেটবাসী বিশেষ করে বিশ্বনাথ ও ওসমানীনগর বাসী l ইলিয়াস আলীর প্রতি যদি আপনাদের ন্যূনতম দরদ থেকে থাকে, ইলিয়াস আলী যদি এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য ন্যূনতম কিছু করে থাকেন তাহলে আপনাদের বিবেকের ঘন্টা ধ্বনির কাছে আমার উদাত্ত আহ্বান এবং আকুল আবেদন,আপনাদের বিবেককে জাগ্রত করুন l দয়া করে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করুন এবং সুবিধাবাদী, অসাধু অকৃতজ্ঞ মহিবুর রহমানকে ভোটদানে বিরত থাকবেন l বিশ্বনাথ বাসীর কলঙ্ক মহিবুর রহমান সহ বিশ্বনাথ ওসমানীনগর নির্বাচনী এলাকায় যে সকল প্রার্থী রয়েছেন তাদেরকে ভোটদানে বিরত থাকুন এবং ভোট বর্জন করুন l
আমি প্রত্যাশা রাখছি বাংলাদেশে ন্যায়বিচার, মানবতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা এই ভোট নামক সার্কাস কে বর্জন করে মানব মুক্তির মিছিলে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন l ইন শাহ আল্লাহ সত্য এবং ন্যায়ের জয় হবেই, হবে l মজলুম ইলিয়াস আলী কে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাবার লক্ষ্যে তাকে আপনাদের দোয়া’য় শরিক রাখবার জন্য বিনম্র অনুরোধ করছি l আপনাদের সকলের মঙ্গল কামনায় নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষে আপনাদেরই এম আসকির আলী l
Enter
You sent

Sent 2m ago
Enter
Write to Asmaul Mottakin Sarker



