Homeজাতীয়ভোটে কাঙ্খিত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না: সিইসি

ভোটে কাঙ্খিত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না: সিইসি

নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতোবিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্খিত সেরকম রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হছে না। নির্বাচনী সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি— জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, এবারের নির্বাচনে ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৯৯টি আসনে এক হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতহীন ও অংশগ্রহণমূলক নয়, তা বলা যাবে না।

তিনি আরও বলেন, এ কথা অনস্বীকার্য যে, নির্বাচন প্রশ্নে রাজনৈতিক নেতাদের মতাভেদ রয়েছে। তবে এ থেকে সহিংসতা কাম্য নয়।

কাজী হাবিবুল আউয়াল কমিশনের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাল রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান সিইসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments