জাকির হোসেন, বরিশাল: সংবর্ধনা পেল ভান্ডারিয়ার হাফেজ আমানুল্লাহ, ভান্ডারিয়ার গৌরীপুর পৈকখালি ডাকুয়া বাড়ির রিক্সা চালক মোহাম্মাদুল্লাহর ছেলে হাফেজ আমানুল্লাহ চ্যনেল ২৪, নিউজ ২৪, আর টিভিসহ দেশের বিভিন্ন টিভিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন ” রানার আপ- তৃতীয়সহ বহু অর্জন নিয়ে আসছে।
তার এ অর্জনে ভান্ডারিয়া এবং গৌরিপুরবাসির পক্ষ থেকে ৫ এপ্রিল শুক্রবার আসরের নামাজের পৈকখালী বাজারের জামে মসজিদে সংবর্ধনা দিয়েছেন ইমাম খতিব সহ এলাকার সর্বস্তরের জনগন।
হাফেজ আমানুল্লাহ সকলের কাছে দোয়া চেয়েছেন সে জেনো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয় অর্জন করতে পারে। সে ঢাকা সাইনবোর্ড কদমতলী থানার তারতীলুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।



