Homeআজকের শীর্ষ সংবাদপুলিশের সঙ্গে তর্ক, গ্রেপ্তারের পরদিন জামিন ছাত্রদল নেতার

পুলিশের সঙ্গে তর্ক, গ্রেপ্তারের পরদিন জামিন ছাত্রদল নেতার

চাঁদপুর প্রতিনিধি: সাংবাদিককে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দেখানোর পরদিনই বহিষ্কৃত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজাকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র বিচারিক হাকিম ফারহান সাদিকের আদালতে শাওনকে তোলা হয়। এ সময় আদালত দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। আদালতে শাওনের পক্ষে শুনানি করেন আইনজীবী জসিম মেহেদী, দুলাল মিয়া পাটোয়ারী ও আব্দুর রহিম পরান।

জামিন শুনানি চলাকালে আদালত চত্বরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম মেহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শাওনকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে বুধবার (১২ মার্চ) সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে শাওনকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ এবং তার মুক্তি চেয়ে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এরই মধ্যে শাওনের দুটি মামলা জামিন হওয়ায় এবং জেলা বিএনপির নেতাদের নির্দেশে দুপুরে ওই কর্মসূচি স্থগিত করা হয়।

জামিনের ব্যাপারে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘সত্য ও ন্যায়ের জয় হয়েছে। দেশের মানুষের ভালোবাসা নিয়ে শহীদ জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের কর্মীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

জামিন পেয়ে শাওন কাবী বলেন, ‘আমি কোনও অন্যায় করিনি। আমি সম্পূর্ণ নির্দোষ। পুলিশ অন্যায়ভাবে আমার ওপর অভিযোগ চাপিয়েছিল। আদালত ন্যায়বিচার করেছেন।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments