Homeআজকের শীর্ষ সংবাদচট্টগ্রামের টেরিবাজারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের টেরিবাজারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো: দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নির্বাপণে এখনো ছয়টি ইউনিট কাজ করছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেরুবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলার কাপড়ের দোকান থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, ৭টা ৩৫ মিনিটে আগুনের খবর আসে। এরপর নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। পাশের মার্কেটে যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে কোনো হতাহতের ঘটনা নেই।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments