লন্ডন অফিস: দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্লেয়ারদের গ্রুপ ভাগাভাগি লটারী অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে গতকাল বিকাল ৭ টায় লন্ডনের বেথনালগ্রীন রোডের দেশী লাউন্জ রেস্টুরেন্টে লাইভ ড্র এর আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা স্পোর্টস অসোসিয়েশনের ব্যাডমিন্টন কোঅর্ডিনেটর এবং ইউনাইটেড কিংডম ব্যাডমিন্টন কমিউনিটির এডমিন মোঃ সুহেদ আহমেদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আখতার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত নানু মিয়া, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ট্রাজারার নিজাম উদ্দিন, আজমল হোসেন ,খালেদ, ইউ কেবিসি এডমিন আবু মনসুর এবং মনসুর হাসান চৌধুরী ব্যাডমিন্টন প্লেয়ার শেখ তানভীর ,ফাহিম আহমেদ। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট টি ইউ কেবিসি এবং বিবিএফইউকে এর সহযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় জানানো হয়, আগামী ১৫ জুন রোজ রবিবার waterside farm leisure Centre, Canvey Island, Essex, United Kingdom এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হবে।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের সর্বমোট ৭৪টিম অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রথম পুরস্কার ৬০০ পাউন্ড এবং ট্রফি, ২য় পুরস্কার ৩০০ পাউন্ড এবং ট্রফি, তৃতীয় পুরস্কার ১০০ পাউন্ড এবং ট্রফি। খেলাটি দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে, ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি ডি। ব্যাডমিন্টন টুর্নামেন্টটি বিবিএফ uk listing মোতাবেক পরিচালিত হবে।
বাংলাপেইজ/এএসএম



