Homeআজকের শীর্ষ সংবাদপদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার টাকা

পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে দুটি বড় ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি বিক্রি হয়েছে প্রায় ১৬ হাজার টাকায়।

মাছ দুটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১৫ হাজার ৮০০ টাকায় কিনে ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেছেন।

জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় জেলে নিরব হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটির ওজন হয়েছিল ২ কেজি ৯০০ গ্রাম। পরে মাছ দুটি ব্যবসায়ী সম্রাট শাহজাহান ৫ হাজার ২০০ টাকা দরে কিনে নেন। পরে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, এ ধরনের ইলিশ সবসময় পাওয়া যায় না। তাই দাম বেশি হলেও অনেকে এই বড় মাছগুলো কেনার জন্য আগ্রহী হয়। আমি নিয়মিত অনলাইনের মাধ্যমে এ ধরনের বড় মাছ বিক্রি করে থাকি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments