Homeআজকের শীর্ষ সংবাদটাকা চেয়ে ফের কপিল শর্মাকে হুমকি

টাকা চেয়ে ফের কপিল শর্মাকে হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা আবারও এক গুরুতর হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি বিশাল অঙ্কের অর্থ দাবি করে তাকে বারবার ফোন ও ভিডিও পাঠানো হচ্ছিল। অবশেষে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় সেই অভিযুক্তকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দিলীপ চৌধুরী নামের ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে কপিল শর্মার কাছে এক কোটি টাকা চাঁদা (তোলা) দাবি করে ফোন ও ভিডিও পাঠাচ্ছিলেন। শুধু তাই নয়, অভিযুক্ত ভয় দেখানোর জন্য কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোন্ধরা এবং গোল্ডি বারের নামও ব্যবহার করেন।

পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর মাত্র দুই দিনের মধ্যে কপিলের কাছে প্রায় সাতবার হুমকি ফোন আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুরো বিষয়টির সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে ইতোমধ্যেই তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়। আদালতে হাজির করা হলে আদালত তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে, অভিযুক্ত ব্যক্তি সত্যিই কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত, নাকি কেবল ভয় দেখিয়ে দ্রুত টাকা আদায়ের চেষ্টা করছিল।

এটিই কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ নয়। কিছুদিন আগে কানাডায় তার উদ্বোধিত ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং পরে ৭ আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চলে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments