লন্ডন অফিস: সিলেটের বিশ্বনাথে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে অলংকারী ইউনিয়নের সাড়ে ৫ শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
০৮-ই মার্চ রবিবার অলংকারী গ্রামের একটি শপিং কমপ্লেক্সের সামনে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়।
পবিত্র মাহে রামাদান উপলক্ষে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ. কের সভাপতি এডভোকেট রশিদ আলী’র সভাপতিত্বে, বিশ্বনাথ পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী মো: তুহিন মিয়া, স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশে অলংকারী ইউনিয়ন সমন্বয়ক রফিকুল ইসলাম মেম্বার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী জানু মিয়া, ট্রাস্টি নুনু মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য আলহাজ্ব শামিম আহমদ, আইনজীবী মতিউর রহমান, দবির মিয়া, সৈয়দ রিয়াদ সহ আরও অনেকে।
উল্লেখ্য অলংকারী ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ. কে দীর্ঘদিন থেকে জনকল্যাণমুখী কাজ করে আসছে।
বাংলাপেইজ/এএসএম



