Homeআজকের শীর্ষ সংবাদচাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পথে অগ্রগতির তথ্য জানাল নাসা

চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পথে অগ্রগতির তথ্য জানাল নাসা

আন্তর্জাতিক ডেস্ক: চলতি ২০২৬ সালের মার্চ মাসে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করার প্রকল্প ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি (নাসা)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে প্রকল্পে অগ্রগতির তথ্য জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবারের বিবৃতিতে চাঁদে প্রস্তাবিত স্থায়ী ঘাঁটি তৈরির জন্য রোবটচালিত যেসব যন্ত্রপাতি ও ড্রোন ব্যবহার করা হবে, সেসবের ছবি ও বিবরণ প্রস্তুতকারী কোম্পানিগুলোর নাম প্রকাশ করেছে নাসা।

এসব কোম্পানির মধ্যে মার্কিন ধনকুবের এবং বিশ্বের বৃহত্তম ই-কমার্স সাইট অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিনের নামও আছে।

চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করতে গত মার্চে ২০ বিলিয়ন ডলারের একটি প্রকল্প ঘোষণা করেছিল নাসা। সেই ঘোষণায় বলা হয়েছিল, আগামী ২০৩২ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় একটি পারমাণবিক ও সৌরশক্তি চালিত ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেছেন, “নতুন এই পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র আর কখনো চাঁদ হারাবে না।”

বিশেষজ্ঞদের মতে, চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে তুলতে পারলে সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালানো, মূল্যবান খনিজ সম্পদ আহরণ এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে যাত্রা আরও সহজ হবে।

তবে এই লক্ষ্য অর্জনে নাসার সামনে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চীন। চীনও ২০৩০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। সম্প্রতি দেশটি তাদের শেনঝৌ-২৩ মহাকাশযান উৎক্ষেপণ করে নভোচারীদের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবে ২০২৯ সালে। মঙ্গলবার যে বিবৃতি দিয়েছে নাসা, তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়ের আগেই চাঁদে ফের মার্কিনিদের পাঠাতে চায় নাসা।

সূত্র : বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments