Homeআজকের শীর্ষ সংবাদকুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের

কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর আগ্রাসী আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। যে ঘাঁটি থেকে বন্দর আব্বাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়েছিল মার্কিন সেনারা, সেটিতেই হামলা হয়েছে।”

ওয়াশিংটন যদি ফের হামলা চালায়, তাহলে পরবর্তী জবাব ‘আরও নিখুঁত ও সিদ্ধান্তমূলক’ হবে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে আইআরজিসির বিবৃতিতে।

গতকাল বুধবার মাঝ রাতের দিকে ইরানের বন্দর আব্বাসে বোমাবর্ষণ করেছিল মার্কিন বাহিনী। হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী মার্কিন পতাকাবাহী একটি ট্যাংকার জাহাজ লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার জেরে বন্দর আব্বাসে আইআরজিসির একটি ড্রোন নিক্ষেপ স্টেশনে হামলা করেছে মার্কিন বাহিনী।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর বোমা বর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা হামলা চালানো হয়েছে; কোন ঘাঁটিতে হামলা হয়েছে- তা উল্লেখ করা হয়নি।

সূত্র : এএফপি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments