Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশগাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের সরাসরি রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশন ছাড়ার পরপরই এর একটি বগি লাইনচ্যুত হয়।

এরপরে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দুইদিকে জামালপুর কমিউটার ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments