কামাল হোসেন, সুনামগঞ্জ থেকে:: প্রচুর পরিমানে বৃষ্টি পাত পাহাড়ের ঢালে পানিতে পুত্তিদিনেই( প্রতিদিন) বাড়তাছে খালি হাওরের পানি। হাওরের পানি বাড়ার লাইজ্ঞা সাথে সাথে আমরার ভয়ও বাড়তাছে। রাইত দিন ২৪ ঘন্টাই হাওরের আফালের ঢেউয়ে আমরার বাড়ি ঘরের চারপাশে ভাইঙ্গা যাইতাছে। আফালে ঢেউয়ের ভয়ে রাইত দিন বউ পুলাপান লাইয়া চাইয়া তাকি ঘুম নাই খানি নাই। কোনসময় ঢেউয়ে আমরার ঘর বাড়ি ভাইঙ্গা হাওরে ডুইবা মরি সবাই। শুধু খালি আল্লারে ডাকি। এখন যদি আল্লাই আমাদের বাঁচায়।
এ কথা গুলো গতকাল বুধবার (১৫ জুন) সরেজমিনে গেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের জানে আলম এপ্রতিবেদকে এসব কথা বলেন।
এদিকে বন্যার পানি দিনদিন বৃষ্টি পাওয়ায় শুধু জানে আলম এই নয়! উপজেলার টাঙ্গুয়ার হাওর, মাটিয়ান হাওর পাড়ের মনদিয়াতা, গবিন্দশ্রী, শ্রীপুর, গুলাবাড়ি, সোলেমানপুর, ছিইরাগাও, আছানপুর, মাটিয়া, বড়দল গ্রামসহ সবকটি হাওর পাড়ের গ্রামের হাজার হাজার মানুষের একই আবস্থা। তাদের দিন কাটছে আতংকে, রাত কাটছে নির্ঘুম খেয়ে না খেয়ে।
জানা গেছে, গত এক সপ্তাহ যাবৎ টানাবৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তাহিরপুরে ফের বন্যার আশংকা চলছে। আফালে ভয়ে ঘুম নেই হাওর পাড়ের গ্রামের মানুষের। উজানের ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে টানা ভারি বৃষ্টি পাতের ফলে পাহাড়ি ঢলের কারণে তাহিরপুর উপজেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে উপজেলার ৭ ইউনিয়নের নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। ঢলের পানি বৃদ্ধি পেয়ে তাহিরপুর টু সুনামগঞ্জ সড়কের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর ব্রীজের পূর্ব পাশের সড়ক ও বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা ১০০ মিটার ব্রীজের পূর্ব পাশের সড়ক তলিয়ে যাওয়ায় তাহিরপুর টু সুনামগঞ্জ সড়কে বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। সেই সাথে তাহিরপুর উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের পানি উঠে শিক্ষা কার্যক্রমের ঘটছে বলে জানিয়েছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। সম্পুর্নভাবে বিচ্ছিন্ন রয়েছে বাদাঘাট টু তাহিরপুর সড়কের যোগাযোগ ব্যবস্থা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্যোগ মোকাবেলায় সবরকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহান কবির।
এদিক আজ (১৫ জুন বুধবার) সকাল পর্যন্ত লাউড়েরগড় এলাকায় গড় বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে ১২০ মি.মি। এবং জাদুকাটা নদীর পানি এখনো পর্যন্ত বিপদ সিমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টা এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অবনতির দিকে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সামসুদোহা।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহান কবির বলেন, অলরেডি সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। সবকটি ইউনিয়নেই বন্যা আশ্রয় কেন্দ্র খোলা সহ বন্যা মোকাবিলায় সবরকমের প্রস্তুতি নেয় হয়েছে।



