লন্ডন অফিস: আসন্ন বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ১৩ জুন সন্ধ্যায় পূর্ব লন্ডনের ৪৯, গ্ৰীণ স্ট্রিটের একটি হলে নির্বাচন কমিশনার পারভেজ কোরেশী মনোনয়নপত্র গ্ৰহণ করেন।
বিভিন্ন ক্যাটাগরিতে গৃহীত মনোনয়নপত্র, চেয়ারম্যান- মহিব উদ্দিন, ভাইস চেয়ারম্যান – আফতার আহমদ, সেক্রেটারি – জামাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি – মো. আবদুল্লাহ আল কামাল, ট্রেজারার – সিরাজ মিয়া।
কমিটির মেম্বার হিসেবে মনোনয়নের জন্য আরও যারা সম্মতি পত্র ও মনোনয়নপত্র জমা দেন , তারা হলেন, সর্বজনাব আবদুল বারি, মৌলানা মঈনুল হক চৌধুরী, মাহিদুর রহমান, ব্যারিস্টার জ্যোসনা মিয়া, শেখ ফারুক আহমদ, আবুল লেইছ, মুজিবুর রহমান, আঃ মুহিত, আবদুল আলীম, দিলোয়ার হুসেইন, মো. দিলুয়ার হুসেইন, আছমা আক্তার, জাকারুল ইসলাম, আবুল হুসেইন, মো. মুজিবুর রহমান, শাহাদ উল্যা, আব্দুল ওয়াদুদ ও ইঞ্জিনীয়ার হাবিবুর রহমান। নির্বাচন কমিশন কর্তৃক আগামী ৪ জুলাই নির্বাচনের ফলাফল ঘোষিত হবে।



