Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশখাবারে বিষ মিশিয়ে শিক্ষক দম্পতিকে ‘হত্যা’

খাবারে বিষ মিশিয়ে শিক্ষক দম্পতিকে ‘হত্যা’

গাজীপুর মহানগরের টঙ্গী নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার হওয়া নিখোঁজ শিক্ষক দম্পতিকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।

আজ বৃহস্পতিবার দুপুরে মাহমুদা আক্তার জলির বোন তাহমিদা আক্তার ইমা এ দাবি করেন।

উত্তরার নসট্রাম হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘আমার দুলাভাই ও বোনকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তার আপনজনের কেউ তাকে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়েছে।’তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মৃতরা হলেন- শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন এবং তার স্ত্রী আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার জলি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার (১৭ আগস্ট) টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে একই গাড়িতে করে শিক্ষক দম্পতি তাদের স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments