Thursday, April 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশমিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীরমিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘দেশে সবারই বাক স্বাধীনতা রয়েছে। সবাই সব কথা বলতে পারেন। কিন্তু মিডিয়া কোনো বক্তব্য অন্যভাবে উপস্থাপন করলে দুঃখ লাগে।’

তিনি বলেন, আমি বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে সহনশীলতা আছে। সবার সঙ্গে সম্প্রীতি আছে, তার মাধ্যসেই দেশে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ স্বাধীন দেশ। এ দেশে যত নাগরিক আছে, সে যেই ধর্মেরই হোক, সবার সমান অধিকার আছে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘দ্রব্যমূল্যের দাম বাড়ায় জনগণ কষ্টে আছে। আমরা এ জন্য খুব উদ্বিগ্ন। শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের বন্ধু। আমরা সরকারে আছি সাধারণ লোকের জন্য। মানুষের যাতে কষ্ট না হয়, সেইটা আমাদের একমাত্র লক্ষ্য।’

তেল প্রসঙ্গে মোমেন বলেন, ‘ইসরায়েলে যখন যুদ্ধ হয়, তেলের দাম বাড়ে, পৃথিবীতে খাদ্যঘাটতি হয়। এখন ৫০ বছর পরে এসেও আমি তাজ্জব, এখনো যুদ্ধ একটা লেগেছে আর তেলের দাম ও খাদ্যদ্রব্যেরও দাম বেড়েছে। এটা খুব আশ্চর্যের বিষয়।’

সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, এ দেশটা আমাদের। দেশে যদি অস্থিতিশীলতা তৈরি হয়, তাহলে যারা অপপ্রচার করছে, তারাও ভালো থাকতে পারবে না।’

এর আগে, বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments