মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি থেকে: নানা আয়োজনের মধ্যদিয়ে ইতালির ভেনিসে শহরে দুই দিন ব্যাপী ক্রিকেট টুনার্মেন্ট সম্পন্ন হয়েছে। ১৬ দলের অংশগ্রহণ আসরি আয়োজন করে মানবিক সংগঠন জোবানি পের লা ওমানিতা।
বুধবার স্থানীয় কাম্পালতো মাঠে আব্দুল্লাহপুর ক্রিকেট একাদশ ও শরীয়তপুর ডি বি এম এর মধ্যকার ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমে আব্দুল্লাহপুর ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ৬ ওভার শেষে আব্দুলাপুরের সংগ্রহ ১২১। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার শেষে ৮১ রান সংগ্রহ করে শরীয়তপুর ডিবি এম দল। ফলে ম্যাচটি ৪০ রানের বড় জয় পায় আব্দুলাপুর একাদশ।্
ফলে বিজয়ের ট্রফি আব্দুল্লাহপুর ক্রিকেট একাদশ এর পক্ষে চলে যায়। টুনার্মেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাম লেখান এর মাহবুব খান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রিন্স হাওলাদার ও নাজমুল হোসেন। পরিচালনায় আগত অথিতিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তারা।



