Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদলেবাননে বোমা বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত, নিহত ১

লেবাননে বোমা বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ৯ সেনা আহত ও একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে আজ রোববার (১৯ এপ্রিল) জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) লিদোর পোরাত।

৩১ বছর বয়সী এ দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই ইসরায়েলি সেনাদের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর চলে আসে। এর সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। সেখানে হিজবুল্লাহ বোমাটি পুঁতে রেখেছিল।

এই বোমার বিস্ফোরণে পোরাত প্রাণ হারান। তিনি ও অন্যান্যরা সেখানে থাকা ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, চারজন মাঝারি আঘাত পেয়েছেন। আর বাকি চারজন সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।

আহতদের হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদের পরিবারকে অবহিত করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কেন এ ঘটনা ঘটল সেটি তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা।

আগে থেকেই পুঁতে রাখা বোমায় হতাহতের ঘটনা ঘটলেও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments