কোম্পানীগঞ্জ সংবাদদাতা:: সিলেট- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহা-সড়কে সাদাপাথর পরিবহনের একটি বাস দূর্ঘটনায় ১৫/২০ জন বাসের যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকার শাহপরাণ ফিলিং স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভেতর ঢুকে পড়ে। এতে বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুত্বর। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের স্থানীয় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।



